২০১৮ রাশিয়া বিশ্বকাপের জন্য বাছাই পর্বের লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে চিলির মুখোমুখি হচ্ছে ব্রাজিল। এই ম্যাচে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের শুরু করাটা সহজ হবে না বলেই মনে করেন ব্রাজিল কোচ দুঙ্গা।
তবে সাম্প্রতিক সময়ে চিলির বিপক্ষে দুটি জয়ের সুখস্মৃতি নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি খেলতে নামছে ব্রাজিল। তবে এ ম্যাচের আগে কোনো দলকেই স্পষ্টভাবে এগিয়ে রাখছেন না দুঙ্গা। তিনি বলেছেন, ‘আপনাকে প্রত্যেকের মতকেই সমীহ করতে হবে। কিন্তু ব্রাজিলের মানসম্পন্ন খেলোয়াড় আছে।’
