থানায় নিয়ে গিয়ে ইভটিজারকে জুতোপেটা করলেন এক স্কুল ছাত্রী। ঘটনাটি ভারতের উত্তর প্রদেশে। থানার ভেতরে ধারণ করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে স্কুল ইউনিফর্ম পরিহিত এক স্কুল ছাত্রী একজনকে লাথি-ঘুষি মারছেন।
মারধরের এক পর্যায়ে নিজের পায়ের স্যান্ডেল ব্যবহার করেন মেয়েটি। পা ধরে ক্ষমা না চাওয়া পর্যন্ত জুতাপেটা চলতে দেখা যায় ভিডিওটিতে।
পুরো ঘটনাটি ঘটে পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতেই। অভিযোগ ছিল সানজানা নামের একাদশ শ্রেণির ওই ছাত্রীকে উত্যক্ত করতেন ছেলেটি।
অংকিত নামের ছেলেটির বিরুদ্ধে রাস্তায় মেয়েদের উত্যক্ত করার অনেক পুরনো অভিযোগ ছিল। কোনকিছুতেই কাজ না হওয়ায় বুদ্ধি করে ছেলেটিকে থানার দিকে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেয় সানজানা। এর পর যে শিক্ষা ছেলেটি পেয়েছে তা যে সহজে ভোলার নয় ভিডিওটি দেখে ভালোই বুঝা যায়। সূত্র: এনডিটিভি
