হাসপাতালে বিমান হামলা

কুন্দুজের ঘটনায় জেনেভা কনভেনশন অনুযায়ী তদন্ত দাবি

আপডেট : ০৭ অক্টোবর ২০১৫, ২১:৩০
 
আফগানিস্তানের কুন্দুজে হাসপাতালে মার্কিন বিমান হামলার ঘটনা জেনেভা কনভেনশন অনুযায়ী তদন্ত করার দাবি জানিয়েছে হাসপাতালটির পরিচালনাকারী সংস্থা মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ)। এর আগে কখনোই যুদ্ধকালীন কোন ঘটনায় ১৯৯১ সালে গঠিত 'ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনকে (আইএইচএফএফসি) তদন্ত করতে ডাকা হয়নি।
 
১৯৪৯ সালে স্বাক্ষরিত জেনেভা কনভেনশন অনুযায়ী আইএইচএফএফসি প্রতিষ্ঠা করা হয়। কনভেনশন অনুযায়ী হাসপাতালের ওপর হামলা যুদ্ধাপরাধের সামিল। তবে যুক্তরাষ্ট্রের দাবি, 'ভুল করে' হাসপাতালটিতে বোমাবর্ষণ করা হয়।
IMG0
এমএসএফ বলেছে, তারা সামরিক তদন্তের ওপর আস্থা রাখতে পারছেনা। স্থানীয় সময় গত শনিবার রাত ২টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে হাসপাতালটিতে বোমা বর্ষণ করে মার্কিন বিমানবাহিনী। ঘটনায় ২২ জন নিহত ও আরো কয়েক ডজন মানুষ আহত হয়েছিল।