কট্টর হিন্দুত্ববাদী দল শিব সেনার আপত্তির মুখে পাকিস্তানের প্রখ্যাত গজল শিল্পী গুলাম আলীর মুম্বাই কনসার্ট নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দলটি বিজেপির সাথে জোটবদ্ধভাবে মহারাষ্ট্র রাজ্য সরকারে রয়েছে।
আগামী শুক্রবার মুম্বাইয়ের শানমুখানন্দ হলে গুলাম আলীর গান গাওয়ার কথা রয়েছে। শিব সেনার চলচ্চিত্র সংক্রান্ত শাখা সংগঠন 'চিত্রপট সেনা' অনুষ্ঠানস্থলের কর্মকর্তাদের সাথে দেখা করে কনসার্ট বাতিল করার দাবি জানিয়েছে।
তাদের দাবি, 'পাকিস্তান ভারতের সেনাদের ধরে নিয়ে গিয়ে শিরশ্ছেদ করে মস্তকবিহীন শরীর ভারতের কাছে পাঠিয়েছিল। এর ফলে তাদের সাথে ভারতের সাংস্কৃতিক সম্পর্ক রাখা উচিৎ নয়।' সূত্র: এনডিটিভি
