গত চার বছর ধরে রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত হয়ে আসছে ‘বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উত্সব’। তারই ধারাবাহিকতায় বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য এই উত্সব। এবারের আয়োজনেও দেশ-বিদেশের গুণী শিল্পীদের পরিবেশনা থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানের আয়োজকরা জানান, আগামী ১০ অক্টোবর সকাল ১১টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের সুরমা হলে উত্সবের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সংবাদ সম্মেলনে শিল্পী তালিকাও প্রকাশ করা হবে বলে জানান তারা।
এছাড়া বরাবরের মতো এবারও অনলাইনে নাম নিবন্ধনের মাধ্যমে শ্রোতারা বিনামূল্যে উত্সব উপভোগ করতে পারবেন।
