টুইটারে যুক্ত হলো মোমেন্টস

আপডেট : ০৮ অক্টোবর ২০১৫, ০২:২৩

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে টুইটারে যুক্ত হয়েছে মোমেন্টস ফিচার। গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে আলাদা করে প্রকাশ করার জন্য তৈরি করা হয়েছে অ্যাপটি।

 
এই ফিচারের মাধ্যমে একটি নির্দিষ্ট বিষয়ের বিভিন্ন টুইটকে আলাদা করে গ্রুপ করে রাখা যাবে যা পরবর্তী সময়ে সেগুলো পড়া যাবে।
 
এসব টুইট করা ব্যক্তিদের আপনি অনুসরণ না করলেও মোমেন্টসের মাধ্যমে ওই বিষয়ে তাদের করা টুইটগুলো দেখতে পারবেন। এটি সরাসরি টুইটারের টাইমলাইনে যুক্ত না হয়ে পৃথক একটি ট্যাব আকারে প্রদর্শিত হবে।
 
আর এই ট্যাবে খবর, খেলা, বিনোদন প্রভৃতি ক্যাটাগরিও থাকবে। মোমেন্টসের টুইট, ভিডিও বা অন্য কনটেন্টকে শেয়ার করার সুবিধাও রয়েছে।
 

টুইটারের নতুন ব্যবহারকারীদের জন্য মোমেন্টস সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে টুইটার।