রুশ নৌবাহিনীর চারটি যুদ্ধজাহাজ থেকে সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে ২৬টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
বুধবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এ কথা জানিয়েছেন। খবর বিবিসির।
শোইগু বলেন, চারটি যুদ্ধজাহাজ থেকে ১১টি লক্ষ্যে ২৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং সবগুলোই লক্ষ্যভেদ করে।
এতে কোনো বেসামরিক ব্যক্তি বা স্থাপনা এতে ক্ষতিগ্রস্থ হয়নি বলে তিনি দাবি করেন।
বুধবার রাতে সিরিয়া থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দূরে কাস্পিয়ান সাগরের রুশ নৌবহর থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। রাশিয়া বলেছে, এ ক্ষেপণাস্ত্র হামলায় ইরান ও ইরাক সহযোগিতা করেছে।
সিরিয়ায় রুশ হামলা শুরু হওয়ার পর এ পর্যন্ত ১১২টি লক্ষ্যে হামলা চালানো হয়েছে বলে জানান শোইগু।
