বলভদ্র ব্রিজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৮ অক্টোবর ২০১৫, ১২:৩৭
সিলেট-হবিগঞ্জ-লাখাই ও সরাইল-নাছিরনগর-ঢাকা আঞ্চলিক বিকল্প মহাসড়কের বলভদ্র নদীর ওপর নবনির্মিত ব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
 
বৃহস্পতিবার বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ব্রিজের উদ্বোধন করবেন তিনি।
 
এই ব্রিজের মাধ্যমে ঢাকার সঙ্গে হবিগঞ্জ তথা বৃহত্তর সিলেটের দূরত্ব কমবে ৪৫ কিলোমিটার। কমবে যাত্রী ভোগান্তি ও যানজট। পাশাপাশি কিশোরগঞ্জ, সরাইল, নাছিরনগর এলাকার লোকজনও এ সড়ক ব্যবহার করতে পারবে।