ইয়েমেনে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সানবান শহরে এক বিয়ে বাড়িতে বিমান হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। এই আক্রমণের জন্য দায় কার সেটা এখনো জানা যায়নি। সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে।
এর আগে গত মাসে ইয়েমেনের মোচায় বিয়ে বাড়িতে বিমান হামলায় ১৩০ জন নিহত হয়। সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনী এই হামলার দায় অস্বীকার করে। সর্বশেষ ঘটনাটি ঘটেছে এক আদিবাসী নেতার বাড়িতে যিনি হুথি বিদ্রোহীদের সমর্থক বলে পরিচিত। এই ঘটনায় আরো ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বিবিসি
