নারী ছিনতাইকারীর কবলে সালমান!

আপডেট : ০৮ অক্টোবর ২০১৫, ১২:৩০
 
পর্দায় শত্রুদের মেরে কুপোকাত করে দিতে সালমান খানের জুড়ি নেই। সেই তিনিই কািন পড়েছেন নারী ছিনতাইকারীর কবলে!
 
একটি সূত্রের বরাত দিয়ে মুম্বাই মিররের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে এক নাইটক্লাবে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন সালমান। তখন চারজন নারী এসে সালমানের ভক্ত করে দাবি করে তার সাথে দীর্ঘ সময় আলাপ করেন। এই সময়ের মধ্যে ঐ নারীরা টেবিলে রাখা তার মানিব্যাগ, সানগ্লাস ও ‘বাজরাঙ্গি ভাইজান’র পেন্ডেন্ট সরিয়ে নেয়।
 
যখন তিনি বুঝলেন তার জিনিসপত্র নেই, তখন ঐ নারীরা পগারপার। এই ঘটনায় তার নিরাপত্তারক্ষীরা থানায় অভিযোগ করার কথা বললেও তিনি রাজি হননি।
 
তবে এই ঘটনা অস্বীকার করেছেন সালমানের বোন অর্পিতা খান শর্মা। তিনি বলেছেন, সালমানকে ছিনতাই করা এতো সহজ নয়। সম্প্রতি সে কোনো নাইটক্লাবে যায়নি, আর সে কোনো মানিব্যাগ নেয় না।
 
তবে চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক নন্দিতা সিঙ্গা এই খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, হ্যাঁ, সালমান ছিনতাইকারীর কবলে পড়েছিলেন। তার নিরাপত্তারক্ষী দুইজনকে থেকে ১৪ জন করা হয়েছে।
 
গত শুক্রবার মুম্বাইয়ে একটি ছবির প্রচারণা করার সময় সালমান খান উল্লেখ করেছিলেন, মুম্বাই এখন আর নিরাপদ জায়গা নেই। এখানকার যেকোনো জায়গায় যেকোনো কিছু হতে পারে। খবর: দ্য এক্সপ্রেস ট্রিবিউন।