পুতিনের সঙ্গে দেখা করবেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজি

আপডেট : ০৮ অক্টোবর ২০১৫, ১৩:০১

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি অক্টোবর মাসের শেষ নাগাদ মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাত করবেন। সারকোজি প্রধান ডানপন্থী বিরোধী দলের নেতৃত্বে রয়েছেন। সংশ্লিষ্ট একাধিক সূত্র একথা জানায়।


তবে সারকোজির এ সফর কখন অনুষ্ঠিত হবে সূত্রগুলো সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেনি। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের সমর্থনে রাশিয়া বিমান হামলা চালানোয় ফ্রান্সের সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ মস্কোর সমালোচনা করার পর এ সফরের খবর প্রকাশ করা হলো।


এদিকে পশ্চিমা দেশগুলো বলছে, সিরিয়ায় রাশিয়ার সামরিক হামলার বেশীর ভাগই আইএস বা আল-কায়েদা মদদপুষ্ট জিহাদিদের লক্ষ্য করে হচ্ছে না। তবে মস্কো তাদের বিরুদ্ধে করা পশ্চিমা দেশগুলোর এমন অভিযোগ নাকচ করে দিয়েছে। উল্লেখ্য, ২০০৭-২০১২ সাল পর্যন্ত সারকোজি ফ্রান্সের ক্ষমতায় থাকাকালে তার সঙ্গে পুতিনের ভাল সম্পর্ক বজায় ছিল। বাসস