ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর ৭ প্রকল্প উদ্বোধন

আপডেট : ০৮ অক্টোবর ২০১৫, ১৬:১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে একটি সেতু ও আশুগঞ্জে তিনটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ ৭টি প্রকল্পের উদ্বোধন করেছেন। 
 
বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়া তিন প্রকল্পের ভিত্তিফলক উন্মোচন করেন তিনি।
 
প্রকল্পগুলো হল- সিলেটের কাজীর বাজার সেতু, মানিকগঞ্জের হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নয়াকান্দি সেতুসহ কিটিংচর ও সাটুরিয়া সেতু, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে বলভদ্র সেতু, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫১ মেগাওয়াট গ্যাসভিত্তিক আইপিপি বিদ্যুৎকেন্দ্র, ২০০ মেগাওয়াট মডিউলার বিদ্যুৎকেন্দ্র ও ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকল বিদ্যুৎকেন্দ্র, পোস্তগোলা সরকারি আধুনিক ময়দার মিল, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘জননেত্রী শেখ হাসিনা হল’ ও ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ উদ্বোধন করেন শেখ হাসিনা।