মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর মধ্যপাড়া থেকে একশ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার সকালে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবি পুলিশের ওসি জামাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ কাজিপুর গ্রামের মাদক ব্যবসায়ী শিপন আলির বাড়িতে অভিযান চালায়। এ সময় তিনি ফেনসিডিল নিয়ে পাশের এক পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে থাকেন। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তিনি পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এ ব্যাপারে গাংনী থানায় একটি মামলা হয়েছে।
