গুয়াতেমালায় ফের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

আপডেট : ০৮ অক্টোবর ২০১৫, ১৬:৪১

গুয়াতেমালার রাজধানীর কাছে একটি আগ্নেয়গিরি বুধবার জেগে উঠেছে। আগ্নেয়গিরি থেকে নির্গত ছাইভস্ম আকাশের অনেক উঁচু পর্যন্ত ছড়িয়ে পড়ছে । দুর্যোগ মোকাবেলা কর্মকর্তারা একথা জানান।

গুয়াতেমালার সিটি থেকে মাত্র ৫০ কিলোমিটার (৩০মাইল দূরে অবস্থিত ফুয়েগো আগ্নেয়গিরিটি অবস্থিত। শহরটির লোকসংখ্যা ১০ লাখ। আগ্নেয়গিরিটি সমুদ্রস্তর থেকে ৪ হাজার ৮০০ মিটার (১৬০০০ ফুট) উঁচুতে ছাইভস্ম উদগিরণ করছে। সর্বশেষ দুটি লাভা উদগিরণ সত্ত্বেও দুর্যোগ মোকাবেলা অফিস কনরাড-এর সেক্রেটারি আলেজান্দ্রো মালদোনাদো বলেছেন, তথাকথিত ‘ফায়ার ভলক্যানো’ এখনও এতোটা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেনি যে আশপাশের গ্রামগুলো থেকে বাসিন্দাদের অন্যত্র সরাতে হবে।

বিশেষজ্ঞরা জানান, আগামী কয়েক ঘন্টায় আগ্নেয়গিরিটির ভিতর থেকে প্রচন্ড অগ্ন্যুৎপাত হতে পারে এবং এর ফলে আকাশ পথে বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে পারে। মধ্য আমেরিকায় যে কয়েকটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, এটি তার অন্যতম। ফেব্রুয়ারি মাসে ফুয়েগোতে প্রচন্ড অগ্নুৎপাতের কারণে কর্তৃপক্ষ সতর্ক বার্তা জারি করে এবং রাজধানীর বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়। বাসস