আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘শতকরা ৯০ ভাগ মামলা আদালতের বাইরে বিকল্প পন্থায় নিষ্পত্তি লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।’
বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁ হোটেলে ‘বিচার পাওয়ার সুযোগ : মহল্লা কেন্দ্রিক সালিশ-মধ্যস্ততার ভূমিকা’ শীর্ষক কমিউনিটি লিগ্যাল সার্ভিস (সিএলএস)- এর দিনব্যাপী জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সরকার সুবিধা বঞ্চিতদের আইনি সহায়তা প্রদানে অঙ্গীকারাবদ্ধ। একইসাথে স্থানীয় পর্যায়ে মহল্লা কেন্দ্রিক সালিশ-মধ্যস্ততাসহ বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) ভূমিকাও গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা ছাড়া সরকারের একার পক্ষে সকলের জন্য আইনি সহায়তা নিশ্চিত করা সম্ভব নয়।’
খবর বাসসের।
