ফেসবুক পেজে ৫০ লাখ ফ্যান’র মাইলফলকে রবি

আপডেট : ০৮ অক্টোবর ২০১৫, ১৯:৫৫

সেল্যুলার ফোন কোম্পানি রবি’র ফেসবুক পেজ সম্প্রতি ৫০ লাখ ফ্যান’র মাইলফলক ছুঁয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেসবুক পেজের সব ফ্যানকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানায় রবি।
৫০ লাখ ফ্যানের মাইলফলক ছোঁয়া উপলক্ষে রবি তার ফ্যানদের জন্য পাঁচটি আকর্ষণীয় অফার চালু করেছে। ফ্যান হতে বা ডিজিটাল স্পেসে রবিকে ফলো করার জন্য যে কেউ www.facebook.com/RobiFanz এই পেজে ভিজিট করতে পারেন। ক্রমবর্ধমান অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া ইউজারদের অংশগ্রহণে ‘রবিফ্যানজ’ পেজটি একটি শক্তিশালী ডিজিটাল উইনডো’তে পরিণত হয়েছে। যার মাধ্যমে নিয়মিত ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাচ্ছে রবি।

২০১১ সালের জানুয়ারি মাসে যাত্রা শুরু করে ইতোমধ্যে বেশ কয়েকটি সম্মাননা অর্জন করেছে রবি’র ফেসবুক পেজ। যার মধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষক সোশ্যাল বেকারস ডটকম রবি’র ফেসবুক পেজটিকে বিশ্বের এক নম্বর সোশ্যালি ডেভোটেড টেলিকম ব্র্যান্ড ২০১৪ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

ব্র্যান্ড পেজগুলোর মধ্যে ফ্যান বৃদ্ধির সংখ্যা অনুযায়ী, দেশের অন্যতম ফেসবুক পেজ ‘রবিফ্যানজ’। গত নয় মাসে পেজটিতে ২ দশমিক ৬ মিলিয়ন ফ্যান যোগ হয়েছে। রবি ফেসবুক পেজের বেশির ভাগ ফ্যানই তরুণ (১৮ থেকে ৩৫ বছরের মধ্যে)। পেজটি ইন্টারনেট বান্ধব তরুণ গ্রাহকদের কাছে কোম্পানির খবর পৌঁছে দিতে অন্যতম মাধ্যমে পরিণত হয়েছে।

নির্দিষ্ট কয়েকটি উপলক্ষে রবি সোশ্যাল মিডিয়ায় এমন কিছু আয়োজন করে, যা ফ্যানদের আপন শক্তিতে জ্বলে ওঠার প্রেরণা জোগায়। মেধাবীদের এগিয়ে নেয়ার জন্য গৃহীত নানা পদক্ষেপ, রবি শর্টফিল্ম ফেস্টিভ্যাল, রবি সিঙ্গার হান্ট কম্পিটিশন ও রবি ফটো স্কুল কম্পিটিশন ফ্যানদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।