বিক্রয় ডটকম অ্যাপ ডাউনলোড প্রতিযোগিতার বিজয়ীরা বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে আকর্ষনীয় নৈশভোজে অংশগ্রহণ করেন। রাজধানীর বনানীতে অবস্থিত সাকিব আল হাসানের নিজস্ব রেস্তোরায় এ নৈশভোজের আয়োজন করে বিক্রয় ডটকম। বিজয়ীরা এই ক্রিকেট তারকার সাথে সেলফি উঠানোর সুযোগও পান।
অংশগ্রহণকারী হাজারো প্রতিযোগির মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়। বিক্রয় ডটকম অ্যাপ ডাউনলোড করে গুগল প্লে ষ্টোরে এ সম্পর্কিত একটি রিভিউ লিখে অংশগ্রহণকারীরা প্রতিযোগিতায় অংশ নেয়।
অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটো ভার্সনেই বিক্রয় অ্যাপ ডাউনলোড করা যাবে। অ্যাপ’এর মাধ্যমে ব্যবহারকারীরা আরো দ্রুত এবং সহজে অনলাইন সাইটে ব্রাউজ, সার্চ এবং বিজ্ঞাপন প্রকাশ করতে পারবেন।
বিক্রয় ডট কম’এর পরিচালক (মার্কেটিং) মিশা আলী বলেন, আমরা বিজয়ীদের অভিনন্দন জানাচ্ছি। প্রতিযোগিতায় জয়ী হওয়ার মাধ্যমে তারা বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডারের সাথে কিছু মূল্যবান সময় অতিবাহিত করতে পেরেছেন। এই ন্যাশনাল আইকনের সাথে কাজ করতে পেরে আমরা গর্বিত। সেই সাথে বিক্রয় ডটকমে সাকিব আল হাসানের অংশীদারিত্ব এবং এই প্রতিযোগিতার সাথে যুক্ত হবার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
