‘এক লাখ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম হবে পূর্বাচলে’

আপডেট : ০৮ অক্টোবর ২০১৫, ২১:১৪
 
প্রধানমন্ত্রীর নির্দেশে রাজধানীর পূর্বাচলে এক লাখ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করা হবে। স্টেডিয়ামটি তৈরির জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে এসব কথা জানান বাংলাদশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
 

আবাহনী মাঠ সম্পর্কে বিসিবি সভাপতি বলেন, ‘সরকার আবাহনী মাঠের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। যেহেতু এ মাঠ ফাঁকা থাকে, তাই ভবিষ্যতে এখানে লিগের খেলাগুলোর আয়োজন করা হবে।’ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পাকিস্তানি খেলোয়াড়দের নিয়ে আসার ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)’র সঙ্গে বিসিবির কথাবার্তা চলছে বলেও জানান পাপন।