প্রিয়াংকার কোয়ান্টিকোতে বাংলাদেশি লেখক

আপডেট : ০৮ অক্টোবর ২০১৫, ২১:৪৮
 
এবিসি নেটওয়ার্কের টিভি সিরিজ কোয়ান্টিকোতে প্রিয়াংকা চোপড়ার অভিনয়ের পাশাপাশি এর লেখক দলে বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন লেখক শর্বরী জোহরা আহমেদ জড়িত থাকায় তার নিয়ে আগ্রহের কমতি নেই।
 
জানা যায়, ১৯৭১ সালে বাংলাদেশে জন্ম নেওয়া শর্বরীর পরিবার এখনো এ দেশেই আছেন। আর তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের কানেটিকাটে বসবাস করছেন। তিনি বর্তমানে এবিসি নেটওয়ার্কে কাজ করছেন। এবিসিতে কাজ করার পাশাপাশি তিনি অনেকগুলো ছেটগল্পের বই প্রকাশ করেছেন। দ্য ডেইলি স্টারে এক সময় কলাম লিখতেন। ২০১৩ সালে ঢাকায় অনুষ্ঠিত 'হে ফেস্টিভ্যাল'-এ ডেইলি স্টার বুকস থেকে প্রকাশিত হয় শর্বরীর প্রথম ছোটগল্পের বই 'দ্য ওশান অব মিসেস নাগাই'। এ ছাড়াও তিনি স্বল্প দৈর্ঘ চলচ্চিত্র নির্মাণ করেছেন।
 
উল্লেখ্য, এবিসি নেটওয়ার্কের টিভি সিরিজ 'কোয়ান্টিকো' বাংলাদেশের দর্শকেরা দেখতে পাবেন স্টার ওয়ার্ল্ড ও স্টার ওয়ার্ল্ড এইচডিতে প্রতি শনিবার রাতে।