ফোনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার!

আপডেট : ০৯ অক্টোবর ২০১৫, ১৭:৩৯

চীনের টেক ব্র্যান্ড জিওমির  এমআই ৫ এ আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। কোয়ালকমের এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার প্রযুক্তি চলতি বছরের শুরুর দিকে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রদর্শন করা হয়। আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহারকারীর ফিঙ্গারপ্রিন্ট পড়তে পারে।

নভেম্বরে জিওমির এই ডিভাইসটি উন্মুক্ত করার কথা রয়েছে। হ্যান্ডসেটটিতে প্রসেসর হিসেবে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ ব্যবহার করা হবে। ৪ জিবি র‌্যামের এই ডিভাইসে ১৬ জিবি ও ৩২ জিবির ইন্টারনাল স্টোরেজ সুবিধা পাওয়া যাবে। তবে ডিভাইসটিতে মাইক্রোএসডি কার্ড ব্যবহারের কোনো সুবিধা থাকবে কিনা এ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

জিওমির নতুন এই স্মার্টফোনে ছবি তোলা ও ভিডিও করার জন্য ডুয়াল এলইডি ফ্ল্যাশের ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকবে। ডিভাইসটির ফ্রন্ট ফেইসিং ক্যামেরা সম্পর্কে কিছু জানা যায়নি।

দীর্ঘক্ষণ ব্যাকআপের জন্য ডিভাইসটিতে ৩০৩০ এমএএইচ ব্যাটারি থাকবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকায় স্মার্টফোনটিতে ৩.০ সংস্করণের ইউএসবি টাইপ-সি পোর্টও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এনডিটিভি