হাতির কেন ক্যান্সার হয় না, এ বিষয়টি আবিষ্কার করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
তাদের তথ্য অনুযায়ী হাতির বিশাল দেহে থাকা বাড়তি জিনের কারণেই প্রাণঘাতী রোগটি বাসা বাঁধতে পারেনা।
তবে ক্যান্সারের চেয়ে বরং হাতির আকার এবং দীর্ঘায়ু এ প্রাণিটির জন্যে বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে।
আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনে প্রকাশিত একটি মার্কিন গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে পি-৫৩ নামের একটি বাড়তি জিনের কারণেই হাতির শরীরে ক্যান্সার দানা বাঁধার সুযোগ পায়না।
মানুষের শরীরে এ ধরনের জিনের যে সংখ্যা রয়েছে হাতির শরীরে রয়েছে তার দ্বিগুণ। আর এ বাড়তি জিনই হাতিকে সুরক্ষা দেয় ক্যান্সারের জীবাণু থেকে।
এটির কারণে ক্যান্সার সেলগুলো বিপজ্জনক টিউমারে পরিণত হওয়ার আগেই নিজেই ধ্বংস হয়ে যায়।
অ্যারিজোনা ভিত্তিক গবেষকরা আশা করছেন এবারের গবেষণার ফলটি মানবদেহের ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারে। বিবিসি।
