সৌদি আরবে এক ভারতীয় পরিচারিকার হাত কেটে দিয়েছে তার গৃহকর্ত্রী। ৫৮ বছর বয়সী এই নারীর অপরাধ তিনি নির্যাতন সহ্য করতে না পেরে পালাতে চেয়েছিলেন।
৫৮ বছর বয়সী কস্তুরী মুনিরাতিনাম ওই সৌদি পরিবারে গৃহপরিচারিকার কাজ করতেন। তামিলনাড়ুতে তার পরিবার জানিয়েছে, কস্তুরীকে অভুক্ত অবস্থায় রাখতো ওই পরিবার। স্থানীয় কর্তৃপক্ষকে এই কথা জানালে ওই পরিবার রেগে যায়। গত মঙ্গলবার যখন সে পালানোর চেষ্টা করে তখন বাড়ির মহিলাকর্ত্রী কস্তুরীর ডান হাত কেটে দেয়। বর্তমানে সৌদির রাজধানী রিয়াদের একটি একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ভারতের সর্বোচ্চ পর্যায় থেকে সৌদি আরবের এই আচরণের নিন্দা করা হয়েছে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ টুইটারে করা একটি পোস্টে বলেন, এটা সম্পুর্ণ অগ্রহণযোগ্য। আমরা সৌদি আরবের এই বর্বর আচরণে উপদ্রুত বোধ করছি। বিবিসি।
