ইসরাইলে ছুরিকাঘাতে ৪ আরব আহত

আপডেট : ০৯ অক্টোবর ২০১৫, ২০:৫৪
 
ইসরাইলের দক্ষিণাঞ্চলে এক সন্দেহভাজন ইহুদির ছুরিকাঘাতে চার আরব আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, অনুরূপ ঘটনার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়ে থাকতে পারে।
 
সম্প্রতি ইসরাইলিদের লক্ষ্য করে বেশ কয়েকটি ছুরিকাঘাতের ঘটনার পর সর্বশেষ এ হামলার ঘটনাটি ঘটল। শুক্রবার দিমোনা নগরীতে এই হামলা চালানো হয়।
 
পুলিশ জানায়, আহতদের মধ্যে অন্তত দুই জন আরব ইসরাইলি। অপর দুজনও আরব। তবে তারা ইসরাইলি না ফিলিস্তিনি তা নিশ্চিত হওয়া যায়নি। সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। সূত্র: এএফপি