গাজায় ইসরাইলি বাহিনীর গুলিতে ৫ ফিলিস্তিনি নিহত

আপডেট : ০৯ অক্টোবর ২০১৫, ২১:১৬
 
গাজায় বিক্ষোভকারীদের ওপর ইসরাইলি বাহিনীর গুলিতে পাঁচ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা সীমান্তের বেড়ার দিকে অগ্রসর হলে গুলি চালায় ইসরাইলি বাহিনী। ঘটনায় আরো বহু মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে ১৫ বছরের এক শিশুও রয়েছে। খবর- আল জাজিরার।
 
গত মাসে অধিকৃত জেরুজালেমের আল আকসা মসজিদে ইসরাইলি বাহিনী অভিযান চালানোর পর এই ঘটনা ঘটল। অপর আরেকটি ঘটনায়, ইসরাইলের দক্ষিণাঞ্চলে এক সন্দেহভাজন ইহুদির ছুরিকাঘাতে চার আরব আহত হয়েছে। আহতদের মধ্যে অন্তত দুই জন আরব ইসরাইলি। অপর দুজনও আরব। তবে তারা ইসরাইলি না ফিলিস্তিনি তা নিশ্চিত হওয়া যায়নি।