মেসির পর এবার অ্যাগুয়েরোকেও হারাচ্ছে আর্জেন্টিনা

আপডেট : ০৯ অক্টোবর ২০১৫, ২১:২৯
 
ইকুয়েডরের বিপক্ষে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন আর্জেন্টাইন তারকা সার্জিও অ্যাগুয়েরো। ইনজুরির কারণে খেলার ২২ মিনিটেই মাঠ থেকে উঠে যান তিনি। তাই আগামী সপ্তাহে বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় প্যারাগুয়ের বিপক্ষে নাও দেখা যেতে পারে ম্যানচেস্টার সিটি তারকাকে।
 

এমনকি আগামী ১৭ অক্টোবর ম্যানচেস্টার সিটির হয়েও তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসেলের সঙ্গে খেলায় পাঁচ গোল করার পর ঝুঁকি না নিতে আর্জেন্টাইন তারকাকে উঠিয়ে নিয়েছিলেন সিটির কোচ ম্যানুয়েল পেলেগ্রেনি। শেষ পর্যন্ত পেলেগ্রিনির আশঙ্কাই সত্যি হলো।  চলতি মৌসুমের শুরুতেই হাটুর ইনজুরির কারণে ছিটকে পড়েছিলেন অ্যাগুয়েরো।