দেশে মানসিক সমস্যায় ভোগেন ২০ শতাংশ মানুষ!

আপডেট : ০৯ অক্টোবর ২০১৫, ২২:০০
 
বাংলাদেশে ২০ শতাংশ মানুষ মনসিক সমস্যায় ভোগেন এবং প্রতি পাঁচজনের মধ্যে একজন মানসিক রোগী। এদের মধ্যে অনেকেই বিষন্নতায় ভোগেন। শুক্রবার ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অ্যাম্ফিথিয়েটারে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এখানে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
 
তারা বলেছেন, কিশোর-কিশোরীদের মধ্যে এর সংখ্যা আরো বেশি হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আকাশে বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন।
 
বক্তারা বলেন, সমাজে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। তারা এ বিষয়ে যথাযথ নীতি প্রণয়নের মাধ্যমে জাতির মানসিক স্বাস্থ্যের উন্নতিতে জনসচেতনতা বৃদ্ধি করতে সকলের প্রতি আহ্বান জানান। আলোচনায় বিশিষ্ট শিক্ষাবিদগণ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী এবং সাংবাদিকগণ অংশ নেন।
 
এ ছাড়া জাতীয় ক্রিকেট দলের সদস্য তাকসিন আহমেদ এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন হাবিবুল বাশারও আলোচনায় অংশ নেন। ইনোভেশন ফর ওয়েল বিং ফাউন্ডেশনের (আইডব্লিউবিএফ) নির্বাহী পরিচালক মিসেস মনিরা রহমান অনুষ্ঠান পরিচালনা করেন। বাসস।