সিরিয়ায় ইরানের রেভোল্যুশনারি গার্ডের এক সিনিয়র কমান্ডারকে হত্যা করেছে ইসলামিক স্টেট (আইএস)। শুক্রবার ইরানের সামরিক বাহিনীর এই এলিট শাখা খবরটি জানায় জানায়।
রেভোল্যুশনারি গার্ডের বিবৃতিতে বলা হয়, সিরিয়ার আলেপ্পোয় ‘পরামর্শমূলক একটি মিশন চলাকালে’ বৃহস্পতিবার আইএসের হাতে জেনারেল হোসাইন হামেদানি নিহত হন।
ইরান প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে তাকে সাহায্য করতে সিরিয়ায় রেভোল্যুশনারি গার্ড সদস্য ও সামরিক উপদেষ্টা পাঠায়। তার মৃত্যু আইএসবিরোধী যুদ্ধের জন্য অনেক বড় ক্ষতি বলে মন্তব্য করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি শামখানি। এই ঘটনার প্রতিশোধ নেয়া হবে এমন প্রত্যয় ব্যাক্ত করে তিনি জানান, এই লড়াইয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। সূত্র: এএফপি
