অক্ষয় কুমারের বিপরীতে ‘সিং ইজ ব্লিং’ ছবিতে কাজ করে নিজেকে ভাল অবস্থানে নিয়ে গেছেন বলিউডে অভিষেক হওয়া অ্যামি জ্যাকসন। এই সাফল্যের পরও তার আফসোস রয়ে গেছে। কেননা, ‘কিক’ ছবিতে সালমান খানের বিপরীতে কাজ করার প্রস্তাব পেয়েও কাজ করতে পারেননি তিনি।
শুক্রবার ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘কিক’ ছবিতে জ্যাকুলিন ফার্নান্দেজ কাজ করলেও এর আগে দক্ষিণী অভিনেত্রী অ্যামি জ্যাকসন প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু দক্ষিণী ছবি ‘আই’ ছবিতে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়ায় প্রস্তাবটি তাকে ফিরিয়ে দিতে হয়েছিল।
অ্যামি জ্যাকসন বলেন, ‘কিকে’ সালমান খানের বিপরীতে কাজ করার একটি সুযোগ হারিয়েছি। কিন্তু ‘আই’ ছবির জন্য শঙ্করের সঙ্গে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়ায় সেটি করতে পারিনি। বলিউডে অভিষেক হওয়ার আগে থেকেই আমি সালমানের ভক্ত। তার সঙ্গে কাজ করা আমার অনেকদিনের স্বপ্ন। সে এবং আমি ভাল বন্ধু। আশা করছি শিগগিরই তার সঙ্গে কাজ করার সুযোগ পাব।
এর আগে সালমান খান ‘কিক ২’ ছবির নায়িকা সম্পর্কে মজা করে বলেছিলেন, ‘কিক’ থেকে জ্যাকুলিনকে ‘কিক আউট’ করা হয়েছে।
তাহলে কি অ্যামিই ‘কিক ২’ ছবিতে সালমানের বিপরীতে কাজ করবেন?
