স্ত্রীর কাটা মুণ্ডু হাতে ব্যস্ত রাস্তায়!

আপডেট : ১০ অক্টোবর ২০১৫, ১৩:০২
ভারতের মহারাষ্ট্রের ব্যস্ততম নগরী পুনেতে শুক্রবার এক হাতে রক্তমাখা কুঠার, অন্য হাতে স্ত্রীর কাটা মুন্ডু হাতে নিয়ে চলার সময়ে গ্রেফতার হয়েছেন এক ব্যক্তি। পুনের পুলিশ জানিয়েছে ৬০ বছর বয়সী ওই ব্যক্তির নাম রামু চাভান।
 
দৃশ্যটি যেন একদম কোনো ভুতুড়ে সিনেমা থেকে উঠে এসেছে। ব্যস্ত  নগরী পুনের  পথচারীরা ভিরমি খেয়ে দেখেছেন এক হাতে রক্তমাখা কুড়াল ও অন্য হাতে স্ত্রীর কাটা মুন্ডুর চুল ধরে ঝুলিয়ে রাস্তা দিয়ে হেটে যাচ্ছেন এই ব্যক্তি!  রামু চাভান পুনের কাতরাজ এলাকার একটি হাউজিং সোসাইটিতে দারোয়ানের কাজ করতেন।
 
 
পুলিশ জানিয়েছে, রামুর স্ত্রীর নাম সনুবাই। তার সন্দেহ স্ত্রীর সঙ্গে তার মেয়ে জামাইয়ের অবৈধ সম্পর্ক ছিল। এই কারণে শুক্রবার ক্ষুব্ধ রামু কুড়াল দিয়ে স্ত্রীর শিরশ্ছেদ করেন। ধুতি ও কুর্তা পরিহিত রামু এক হাতে স্ত্রীর কাটা মুণ্ডু ও অপর হাতে কুঠার নিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় দুই পুলিশ কনস্টেবলের বিষয়টি নজরে পড়লে তারা দ্রুত ছুটে এসে রামুকে আটক করেন এবং মুণ্ডুটি কাপড় দিয়ে ঢেকে ফেলেন। এ ঘটনায় রামুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। বিবিসি ও এনডিটিভি।