রবিবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে একামেডিক কাউন্সিল। শনিবার দুপুরে এ সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।
কলেজের উপাধ্যক্ষ ডাঃ রেজাউল আলম জুয়েল জানান, রবিবার থেকে ক্লাস স্বাভাবিক চলবে। শনিবার বিকাল ৪টা থেকে সব হল খুলে দেয়া হবে।
৬ অক্টোবর ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।
