দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন খালেদা: প্রধানমন্ত্রী

আপডেট : ১০ অক্টোবর ২০১৫, ১৪:৩১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার নতুন ষড়যন্ত্র করছেন বেগম খালেদা জিয়া।
 
শনিবার গণভবনে রংপুর, বরিশালসহ পাঁচ জেলার আইনজীবীদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
 
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী দেশের বাইরে বসে বিদেশিদের হত্যা করে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। এটা তাদের নতুন কৌশল।
 
তিনি বলেন, জ্বালাও-পোড়াও করে এখন বিদেশে গিয়ে দেশের সুনাম নষ্ট করছেন বিএনপি নেত্রী।
 
বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।