ইনফরমেশন টেকনোলজির আইপিও আবেদন ২ নভেম্বর শুরু

আপডেট : ১০ অক্টোবর ২০১৫, ১৭:১১
 
ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টসের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন ২ নভেম্বর থেকে শুরু হবে। চলবে ১১ নভেম্বর পর্যন্ত। এ সময়সীমা সব ধরনের বিনিয়োগকারীদের জন্য প্রযোজ্য। 
 
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটি পুঁজিবাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ১২ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে কমিশন। কোম্পানিটি পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করে ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে।
 
২০১৪ সালের ৩০ জুনে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির  শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১দশমিক ৪ টাকা এবং নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১৮ দশমিক ২৮ টাকা।
 
সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৫৪তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।