ভারতের উত্তর প্রদেশের মাইনপুরি জেলায় গরু জবাই করা হয়েছে—এমন গুজবে ক্ষুব্ধ জনতা দাঙ্গা সৃষ্টিকালে ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উচ্ছৃংখল জনতা কয়েকটি দোকান ও পুলিশের গাড়ি ভাংচুর করে।
উত্তর প্রদেশের রাজধানী লাখনৌ থেকে মাইনপুরির দূরত্ব ২ শত কিলোমিটার এবং আগ্রা থেকে ১০০ কিলোমিটার।
জেলার ম্যাজিস্ট্রেট জানা—একটি মাঠে গরুর শরীরের অংশ বিশেষ পাওয়ার পর গুজব ছড়িয়ে পড়ে সেটি জবাই করা হয়েছে। কিন্তু গরুটির পোস্টমর্টেমের পর জানা যায় ছড়িয়ে পড়া তথ্যটি মিথ্যা।
ম্যাজিস্ট্রেট বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। সহিংসতায় সেখানে কেউ হতাহত হননি। মাইনপুরির ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
