উত্তর কোরিয়ার ওয়ার্কারস পার্টির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে

আপডেট : ১০ অক্টোবর ২০১৫, ১৯:৩৭
 
উত্তর কোরিয়ার সরকারি দল ওয়ার্কারস পার্টির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হচ্ছে। সাঁজোয়া যান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনকারী যানবাহনের সারি ইতিমধ্যে রাজধানী পিয়ংইয়ং পরিভ্রমণ শুরু করেছে। পাশাপাশি সেনারা রাস্তায় মার্চ করছে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কিম জং উন। অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধান অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না। অনুষ্ঠানে উত্তর কোরিয়া কোনো নতুন সমরাস্ত্র প্রদর্শন করছে কি না, সেদিকে নজর রাখছে বিশ্বের অনেক দেশ। খবর বিবিসির।
 
 
পিতা ও পিতামহের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের শুরু করেন কিম জং উন। হাজার হাজার মানুষকে মশাল শোভাযাত্রার জন্য অনুশীলন করতে দেখা গেছে। নদীর ওপরে একটি স্টেজ তৈরি করা হয়েছে, সেখানে গান গাইবে দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড মোরানবং। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন চীনের কমিউনিস্ট পার্টির একজন ঊর্ধ্বতন নেতা।