ছুটির পরদিন স্বাভাবিকভাবেই রাস্তার ওপর চাপ একটু বেশিই থাকে। তবে চীনে সপ্তাহব্যাপী 'গোল্ডেন উইক' ছুটির পর কয়েকশ মিলিয়ন বাড়ি ফেরা মানুষ যে জ্যামে পড়েন তা যেন এক দুঃস্বপ্ন। পিপল'স ডেইলির খবরে জানানো হয়েছে, গত বুধবার চীনের জি৪ বেইজিং-হংকং-ম্যাকাও ৫০ লেন বিশিষ্ট মহাসড়কটিতে হাজারো গাড়ি জ্যামে আটকে থাকে।
নতুন একটি চেকপয়েন্ট চালু করায় সেদিন ৫০ লেনের মহাসড়কটি ২০ লেনে পরিণত হয়। ফলে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে চুল ছেড়া ছাড়া আর কিছুই করার ছিল না যাত্রীদের।
IMG0
দেশটিতে সবচেয়ে বড় ছুটিতে বেড়াতে গিয়ে ফেরার পথে এই ভিড়টিও ছিল সবচেয়ে বড়। সপ্তাহব্যাপী এই ছুটিতে লাখ লাখ মানুষ বেড়াতে গিয়েছিলেন। সূত্র: ইউএসএ টুডে
