স্ত্রী আপেলের মতো, তাই তালাক!

আপডেট : ১১ অক্টোবর ২০১৫, ১৪:৪৫
 
বিয়ে হয়েছে মাত্র ১০ দিন। এর মধ্যেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ত্রীকে তালাক দিয়েছেন এক স্বামী। ঘটনাটি ঘটেছে ভারতের কেরালাতে।
 
রবিবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২১ বছর বয়সী ঐ মুসলিম নারী জানিয়েছেন,  ওয়াটসঅ্যাপে আমার স্বামী ‘তালাক, তালাক, তালাক’ লিখে বার্তা পাঠিয়েছে। পরে সে আমাকে ফোন করে একই কথা বলে।
 
যখন ঐ নারী তার স্বামীর কাছে তালাকের কারণ সম্পর্কে জানতে চান তখন তিনি (ঐ নারীর স্বামী) জানান,  ‘আপেলের প্রতি হয়তো আগ্রহ থাকতে পারে, কিন্তু সবাই আমই খেতে চায়।’
 
ডেন্টাল কলেজ পড়ুয়া ঐ নারীকে জোর করে স্বামীর বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে। তিনি কাট্টায়ামে নারী কমিশন আদালতে অভিযোগ করেছেন।
 
ঐ নারীর বিশ্বাস, তার স্বামী দুবাই আছেন। তিনি জানিয়েছেন, তার স্বামী তাকে তার কাজ ও ঠিকানা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছে।

বিয়ের আগে মেয়ের পক্ষ থেকে ঐ ব্যক্তিকে ১০ লাখ রুপি ও ৬৬০ গ্রাম স্বর্ণ দেয়া হয়েছিল। এরপর বিয়ের দুই সপ্তাহের মধ্যেই তার স্ত্রীকে তালাক দেন।