আফগানিস্তানের রাজধানী কাবুলে বিদেশী সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এই হামলার ঘটনায় হতাহতের সংখ্যা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হামলার দায়িত্ব স্বীকার করে এতে বেশ কিছু বিদেশি সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান। আগস্টে বেশ কয়েকটি ধারাবাহিক হামলার পর বেশ কিছুদিন বিরতি দিয়ে ফের আফগান রাজধানীর কেন্দ্রস্থলে হামলা চালাল বিদ্রোহীরা টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে একটি সাঁজোয়া যানকে একপাশে কাৎ হয়ে পরে থাকতে ও আফগান নিরাপত্তা বাহিনীকে ঘটনাস্থল ঘিরে রাখতে দেখা গেছে। দেশটির সংবাদ সংস্থা টোলো নিউজ জানিয়েছে, এই হামলায় এক শিশু ও নারী সহ সাতজন বেসামরিক নাগরিক আহত হয়েছে
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র নাজিব দানিশ বলেন, শহরের ব্যস্ত এলাকায় বিদেশি বাহিনীর গাড়িবহরের বিরুদ্ধে আত্মঘাতী হামলাটি চালানো হয়, এতে অনেকে হতাহত হয়েছেন। তবে বিদেশি কোনো সেনা নিহত বা আহত হয়েছেন কিনা তা পরিষ্কার করে জানাননি তিনি।
কাবুলের পশ্চিমা সমর্থিত সরকারকে উৎখাত করতে লড়াই করছে তালেবান বিদ্রোহীরা। কোনো হামলার দায় স্বীকারের পর হতাহতের পরিমাণ বাড়িয়ে বলার প্রবণতা আছে গোষ্ঠীটির গত কিছুদিন ধরে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজে তালেবান বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর তীব্র লড়াই চলছে, এরই মধ্যে রাজধানীতে হামলাটি চালানো হল। গত মাসের শেষ দিকে কিছু সময়ের জন্য কুন্দুজ দখল করে নিয়েছিল বিদ্রোহী গোষ্ঠীটি। রয়টার্স ও টোলো নিউজ।
