ঘুষ গ্রহণ: সেই কর্মকর্তাকে প্রত্যাহার

আপডেট : ১১ অক্টোবর ২০১৫, ১৬:৩১
 
আমদানি রপ্তানি কার্যালয় (সিসিআইই) ঢাকার নিয়ন্ত্রক মো. শহিদুল হককে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার রবিবার বাণিজ্য মন্ত্রণালয় এই বিষয়ে একটি আদেশ জারি করেছে।
 
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ বকসি জানান, মো. শহিদুল হককে বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
 
শুক্রবার শহিদুল হকের ঘুষ নেওয়ার ছবি ও ভিডিও গণমাধ্যমে প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, শহিদুল হক ব্যবসায়ীদের সঙ্গে দর-কষাকষি করছেন ও টাকা গুনে পকেটে রাখছেন। এরপরই এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা হয়। এর মধ্যে আজ তাকে প্রত্যাহার করে আদেশ জারি করা হলো।