ফুলছড়িতে শিশু ধর্ষণের শিকার, কিশোর আটক

আপডেট : ১১ অক্টোবর ২০১৫, ১৮:৫৪
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় টেলিভিশন দেখতে গিয়ে পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ উজ্জল দাস (১৫) নামে এক কিশোরকে আটক করেছে। শিশুটি গজারিয়া ইউনিয়নের টিএন্ডটিপাড়ার মহন্ত দাসের মেয়ে ও ফুলছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।
 
শিশুটির মা শ্রীমতি সবিতা দাস জানান, রবিবার দুপুরে গজারিয়া ইউনিয়নের টিএন্ডটি পাড়ায় এ ঘটনা ঘটে। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাফিসা ইয়াসমিন জানান, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। 
 
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. আতিয়ার রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।