কন্ঠশিল্পী আসিফ আকবার সেলফি ভক্তদের নিয়ে সম্প্রতি ফেসবুকে অত্যান্ত আবেগঘন এক লেখায় দুঃখ প্রকাশ করেছেন। সময় অসময়ে ভক্তদের আবদার মেটাতে হয় কিন্তু কিছু কিছু সময়ে তারাকাদের ব্যাক্তিগত জীবনেও যে তাদের স্বাধীনতা থাকেনা সে কথাই উল্লেখ করেছেন তিনি।
কয়েকদিন আগে প্রয়াত সাংবাদিক আওলাদ হোসেন কে নিয়ে আয়োজিত এক স্বরণ সভা থেকে বের হওয়ার সময় ভক্ত ফটোগ্রাফারদের কবলে পড়েন, সে সময় তার মন ও শরীর খারাপ ছিল। আসিফের বাবা-মা মারা যাওয়ার সময় একই ধরনের সমস্যায় পড়েন সেই কথা স্মৃতিচারণ করে লেখেন, 'আব্বা মারা গেলেন পাঁচ মিনিটও হয়নি, হাসপাতালে এক ভদ্রলোক তার বাচ্চাকে নিয়ে এসে বললেন ছবি তুলতেই হবে। আমি একটু নিভৃতে কাঁদার সুযোগও পেলাম না, তারপর শুরু হল ছবি তোলার হিড়িক। নাছোড় বান্দারা ছবি তুলবেই।'
নিজে কান্নার স্বধিনতা না পেলেও ভক্তদের স্বাধীনতা দিয়ে লিখেছেন, 'কান্নার সূযোগ পাওয়া যায়না, কাঁদতে হয় দরজা বন্ধ করে, লুকিয়ে, সময় বের করে। এটাই খ্যাতি সম্পন্ন গায়ক আসিফ আকবরের দূঃখ অনুভূতি প্রকাশের অলিখিত সংবিধান, হয়তো আমার মৃত্যুর পরও চলবে সেলফি উৎসব, চলবে… তাতে কি হয়েছে !!!'
