নির্মাতা ইরানী বিশ্বাসের রচনা ও পরিচালনায় ‘প্রতারক প্রিয়দর্শিনী’ নামের একটি টেলিফিল্মে অভিনয় করেছেন জোবায়ের আহমেদ নবীন। পেশাগত জীবনে তিনি দৈনিক মানবকণ্ঠের সিনিয়র সহ-সম্পাদক।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘প্রতারক প্রিয়দর্শিনী’ টেলিছবিটির দৃশ্যধারণের কাজ গত ৭ ও ৮ অক্টোবর উত্তরার বিভিন্ন লোকেশনে টেলিফিল্মটি চিত্রায়িত শেষ হয়েছে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুমাইয়া শিমু, এফএস নাঈম, শামস সুমন, আফরোজা হোসেন, ছুটি ও এস আই মিল্টন।
টেলিফিল্মে অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে জোবায়ের আহমেদ নবীন বলেন, সাংবাদিকতা আমার পেশা হলেও, অনেকদিন ধরে ইচ্ছে ছিল ছোটপর্দায় কাজ করার। তাই সুযোগ পাওয়া মাত্রই রাজি হয়ে গেলাম। আশা করছি টেলিফিল্মটি দর্শকদের ভালো লাগবে। তিনি আরো জানান, টেলিফিল্মটি আগামী ১৬ অক্টোবর বিকেল ৩টা ৫মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।
