কৃষ্ণা কাবেরী হত্যা: প্রধান আসামির ২ দিনের রিমান্ড

আপডেট : ১১ অক্টোবর ২০১৫, ২১:৪৬
 
কলেজ শিক্ষিকা কৃষ্ণা কাবেরী বিশ্বাস হত্যার প্রধান আসামি কে এম জহিরুল ইসলাম পলাশকে দুই দিনের রিমান্ড দেয়া হয়েছে। তিনি রাজধানীর গুলশানে একটি ব্রোকারেজ হাউসের ব্যবস্থাপক। 
 
রবিবার ঢাকার মহানগর হাকিম রাশেদ তালুকদার শুনানি শেষে এ আদেশ দেন। শুনানির সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
 
গত ৮ অক্টোবর বিকালে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (পশ্চিম) পুলিশের পরিদর্শক দেলোয়ার হোসেন আসামিকে রিমান্ডে নিয়ে ১০ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি চান। আসামি কারাগারে থাকায় তার উপস্থিতিতে শুনানির জন্য রবিবার দিন ধার্য করা হয়। একই দিন সকালে পলাশ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানো হয়।