মিশরে নৌকা ডুবে ১১ অভিবাসীর মৃত্যু

আপডেট : ১১ অক্টোবর ২০১৫, ২১:৫০
 
মিশরের বালটিম বন্দরের কাছাকাছি নৌকা ডুবে ১১ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। সিরিয়া ও আফ্রিকা থেকে নৌকায় চড়ে ইউরোপে যাওয়ার পথে শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। নিরাপত্তা ও মেডিকেলসূত্রে খবরটি জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
 
মিশরের কোস্টগার্ড ১৫ জনকে জীবিত উদ্ধার করে আটক করেছে। এরা সিরিয়া, মিশর ও অন্যান্য আফ্রিকার দেশের নাগরিক। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, গত জানুয়ারি থেকে গত সেপ্টেম্বর পর্যন্ত চার লাখ ৭৪ হাজার মানুষ ইউরোপে পৌঁছতে ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে। এদের অধিকাংশই গ্রিস ও ইটালিতে গিয়ে পৌঁছে।
 
সংস্থাটি আরো জানায়, শুধুমাত্র এবছরই তিন হাজার ৯২ জন মানুষ বিপদজনক এই সাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন। সূত্র: এএফপি