জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স প্রথমবর্ষ পরীক্ষার ফল সোমবার প্রকাশ করা হবে। রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে,পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইটের ঠিকানা: www.nu.edu.bd ও www.nubd.info
এ ছাড়া যেকোন মোবাইল থেকে nu স্পেস h1 স্পেস রেজিস্ট্রেশন নম্বর লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিলে ফিরতি এসএমএসে ফল চলে আসবে। সংবাদ বিজ্ঞপ্তি।
