মুম্বাই নাইট ক্লাবে বলিউড সেরা অ্যাকশন হিরো সালমান খানকে লুট করে নিল চার মেয়ে। ভক্ত সেজে এই চার নারী সালমান খানের সঙ্গে ছবি তোলার জন্য এক পাশে ডেকে নিয়ে যায়। এরপর সালমান খানের কাছে থাকা মানিব্যাগ, সানগ্লাস ও বাজরাঙ্গি ভাইজানে ব্যবহৃত কানের দুল ছিনতাই করে নেয় তারা।
জানা যায়, ৩ জন মেয়ে সালমান খানকে তাদের সঙ্গে ব্যস্ত রাখে এবং একজন সে সময় সালমানের সঙ্গে থাকা এই জিনিসগুলো দ্রুত সংগ্রহ করে পালিয়ে যায়। এই ঘটনায় কোন ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (সাধারণ ডায়রি) না করলেও নিজের নিরাপত্তা বৃদ্ধির জন্য আবেদন করেন তিনি।
বর্তমানে এই বলিউড তারকা 'সুলতান' সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছে। শোনা যাচ্ছে তার বিপরীতে এই সিনেমায় পরিণিতি চোপড়াকে দেখা যাবে। আলী আব্বাসির পরিচালনায় হওয়া এই চলচ্চিত্রটি ২০১৬ সালের ঈদে মুক্তি পাবে বলে জানা যায়। সম্প্রতি রূপালি পর্দায় 'প্রেম রতন ধান পায়ও' সিনেমায় সোনাম কাপুরের বিপরীতে দেখা যাবে সালমান খানকে।
