হলিউডের জনপ্রিয় চরিত্র জেমস বন্ড খ্যাত অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ। সম্প্রতি মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘জেমস বন্ড’ সিরিজের নতুন চলচ্চিত্র ‘স্পেক্টার’। আর এই ছবিটিই হতে পারে ড্যানিয়েল ক্রেইগ অভিনীত জেমস বন্ড সিরিজের শেষ চলচ্চিত্র।
এ বিষয়ে এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘আমার অভিনয় জীবনের প্রায় অনেকটা সময় পার হয়েছে জেমস বন্ড চরিত্রে অভিনয় করার মধ্য দিয়ে। আর আমার মনে হয় এখন সময় এসেছে এই চরিত্রটি থেকে সরে যাওয়ার। তবে আমার জীবনে অনেক অভিজ্ঞতার সাথী এই চরিত্রটি।’
তিনি আরও বলেন, ‘আমি জানি না আমার এরপরের পদক্ষেপ কি হবে। এখন আমি কারও সঙ্গে কোনোকিছু নিয়ে আলোচনা করছি না। আর আমি যদি আরেকটা বন্ড চলচ্চিত্র করি, তবে সেটা হবে স্রেফ টাকার জন্য।’ ২০০৬ সালে প্রথম এজেন্ট জিরো জিরো সেভেনের ভূমিকায় ক্রেইগকে দেখা যায় ‘ক্যাসিনো রয়াল’ ছবিতে। ২০০৮ সালে ‘কোয়ান্টাম অফ সোলেস’ এবং ২০১২ সালে ‘স্কাইফল’এ অভিনয় করেছেন তিনি।
