নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট : ১২ অক্টোবর ২০১৫, ১২:১৭
নড়াইলের লোহাগড়ার পৌর এলাকায় বিথী বেগম (৩৪) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে স্বামী শাকিল মিয়া (৪০)। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গোপিনাথপুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
 
স্থানীয়রা জানায়, বরিশালের শাকিল মিয়া ও বিক্রমপুরের বিথী বেগম গেপিনাথপুর গ্রামে বাসা ভাড়া নিয়ে থাকতেন ও দিনমজুরের কাজ করতেন। তাদের চার বছরের একটি ছেলে রয়েছে।
 
সোমবার সকালে বিথীর কোনো সাড়াশব্দ না পেয়ে অনেক ডাকাডাকি করেন স্থানীয়রা। পরে ঘরের ভেতরে ঢুকে মেঝেতে বিথীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
 
নড়াইলের পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।