আলিয়া সিঙ্গেল!

আপডেট : ১২ অক্টোবর ২০১৫, ১৩:২০
 
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রার। এরপর থেকেই তাদের দুইজনের প্রেমের গুঞ্জণ শোনা যাচ্ছিল। বিভিন্ন সময় তাদের একসঙ্গে দেখাও গেছে। কিন্তু আলিয়া ভাট নিজেকে ‘সিঙ্গেল’ বলছেন। 
 
বর্তমানে ‘শানদার’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন আলিয়া ভাট। সম্প্রতি একটি সাক্ষাত্কারে সিদ্ধার্থ মালহোত্র প্রসঙ্গে কথা বলেছেন তিনি। তিনি জানিয়েছেন, তিনি এখন সিঙ্গেল।
 
আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রা একসঙ্গে ‘কাপুর অ্যান্ড সনস’ ছবিতে কাজ করছেন। তার প্রশংসা করতে গিয়ে ইন্ডিয়ার এক্সপ্রেসকে বলেছেন, সে অনেক বেশি শান্ত, সুখী, অনেক সগজ ও ক্রিটেক খেলতে ভালবাসে। ক্রুদের সাথে যোগাযোগ রাখতে ভালবাসে।
 
সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেমের সম্পর্ক বিষয়ে জিজ্ঞাস করা হলে তিনি বলেন, আমি সিঙ্গেল।
 
কিন্তু ‘যা রটে তা কিছুটা বটে’- এমন কথা উল্লেখ করা হলে আলিয়া বলেন, ধোঁয়া অনুসন্ধান বন্ধ করুন, আগুন পাবেন না। সিদ্ধার্থের সঙ্গে আমি অনেক বেশি সম্পৃক্ত। আমরা একসঙ্গে আমাদের ক্যারিয়ার শুরু করেছি। আর আমার প্রত্যেক সহ-অভিনেতার সাথে ভাল সম্পর্ক রয়েছে। খবর: ওয়ান ইন্ডিয়া।