বেলারুশে প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হলেন লুকাশেঙ্কো

আপডেট : ১২ অক্টোবর ২০১৫, ১৩:৫৩

 

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো পুনর্নির্বাচিত হয়েছেন। সোমবার দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান লিদিয়া ইয়ারমোশিনা একথা জানান।

 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে ৮৩.৪৯ শতাংশ ভোট পেয়ে পঞ্চম মেয়াদের জন্য লুকাশেঙ্কো নির্বাচিত হয়েছেন। রবিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

IMG0

 

লুকাশেঙ্কো এ যাবত্ কালের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হলেন। তার সরকারের ব্যাপক প্রচেষ্টায় এই নির্বাচনে ৮৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

 

উল্লেখ্য, ২০১০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লুকাশেঙ্কো ৭৯.৬ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। ২০০৬ সালের নির্বাচনে ৮৩ শতাংশ ভোট পেয়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। এ নির্বাচনের বিতর্কিত ফলাফলকে কেন্দ্র করে রাজপথে ব্যাপক বিক্ষোভ হয়।

 

IMG1

 

এদিকে বেলারুশের সর্বশেষ এ নির্বাচনের আগে দেশের রাজনৈতিক বন্দীদের ছেড়ে দেয়ায় লুকাশেঙ্কোর বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়া হতে পারে বলে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা জানিয়েছেন।