বলিউড বাদশা শাহরুখ খান। তার রয়েছে নিজস্ব স্টাইল। তার ছোট ছেলে আব্রামও কম যায় না। বয়স মাত্র দুই। কিন্তুবাবার মতো সাজুগুজু করতে পছন্দ করে। আর তারই নমুনা পেশ করেছেন খোদ শাহরুখ।
টুইটারে নিজের অ্যাকাউন্টে আব্রামের জুতার কালেকশন পোস্ট করেছেন শাহরুখ। ছবিতে দেখা যাচ্ছে, আব্রামের বিভিন্ন রকমের জুতা পাশাপাশি সাজানো রয়েছে। এর কোনোটা নীল, কোনোটা সাদা। তার পাশেই রয়েছে শাহরুখের জুতোও।
শাহরুখ মজা করে লিখেছেন, ‘আমার ছোট ছেলে আমার সঙ্গেই রয়েছে। আমি বাবার জুতা পরতে চাই। কিন্তু আমার পা এত ছোট! আমাকে দশ ফুট লম্বা হতেই হবে।’
আব্রামের এই বয়স থেকেই বিভিন্ন রকম স্টাইলের দিকে বেশ ঝোঁক রয়েছে। আর বাবা হিসেবে তা বেশ উপভোগ করেন শাহরুখ।
তিন সন্তানের ছবি মাঝে মাঝেই সোশ্যাল নেটওয়ার্কে ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন শাহরুখ। তাদের সঙ্গে বাড়িতে কেমনভাবে সময় কাটান তার খবর ভক্তদের সঙ্গেও ভাগ করে নেন তিনি। খবর: আনন্দবাজার।
